মাদারীপুরে পানের বরজে আগুন
মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় একটি পানের বরজে আগুন দিয়েছে দুস্কৃতকারীরা।
সোমবার দুপুরে মজিদবাড়ি গ্রামের আশু দাসের পানের বরজে এ ঘটনা ঘটে।
মাদারীপুর সদর ও গৌরনদী উপজেলার দমকল বাহিনীর কর্মীরা আসার আগেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানায় পুলিশ।
কালকিনি থানার ওসি শামসুন নূর বলেন, এর পেছনে জামায়াত-শিবিরের লোকজন জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আশু দাস সাংবাদিকদের বলেন, তিন বিঘা জমির পানের বরজে আগুন লাগার ফলে তার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
