বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবক গুরুতর আহত
রাজধানীর নয়াবাজারের ফ্রেঞ্চ রোডের একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবারের হরতালকে সামনে রেখে চার-পাঁচজন যুবক সেখানে বোমা তৈরি করছিল বলে তিনি জানান।
এলাকাবাসী জানায়, আহত মো. মোশাররফ হোসেন বকুলকে (২৬) পুলিশ ঢাকা মেডিকেল কলে হাসপাতালে নিয়ে গেছে। বকুল এলাকায় ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করতেন।
বাড়িটি সিরাজ নামের এক ব্যবসায়ীর বলে এলাকাবাসী জানায়। দোতালার কক্ষে থাকতেন তার ভাই।
