২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সাড়া নেই বন্দরনগরীতেও

জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামে হরতালকারীরা কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল করলেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 05:12 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

সকালে শহরের কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল বের করে হাতবোমার বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ এবং যানবাহনে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

হরতালের প্রখম দিনের তুলনায় সোমবার নগরীতে যানবাহন চলাচল বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মব্যস্ত হয়ে পড়ছে নগরী। রিকশা, অটোরিকশা ও হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালতেও চলছে স্বাভাবিক কর্মকাণ্ড।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বলেন, নগরীর সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

সকালে আগ্রাবাদ ও মোমিন রোডসহ কয়েকটি এলাকায় জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল করে হাতবোমার বিষ্ফোরণ ঘটায়। তারা টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা চালায়। পরে পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায়।

এছাড়া সকাল সাড়ে ৯টার দিকে সিরাজউদ্দোলা রোডে শিবির কর্মীরা একটি টেম্পুতে অগ্নিসংযোগের চেষ্টা করে।তখন পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।