২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের তাণ্ডব ‘জানছে’ আন্তর্জাতিক মহল

সারাদেশে জামায়াত-শিবিরের তাণ্ডব ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের যুক্তরাষ্ট্র শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 06:21 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

এতে বলা হয়, জামায়াতের সহিংসতার বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে এবং হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তাদেরকে জানাতে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ইতোমধ্যে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে রোববার (বাংলাদেশ সময় সোমবার সকাল) জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এবং ১০ মার্চ জাতিসংঘের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ছিলেন- শিতাংশু গুহ, রতন বড়ুয়া, নবেন্দু বিকাশ দত্ত ও টমাস দুলু রায়, সুশীল সাহা।

Image
গণজাগরণ মঞ্চের আহ্বানে নিউ ইয়র্কেও উড়েছে জাতীয় পতাকা।

গণজাগরণ মঞ্চের আহ্বানে নিউ ইয়র্কেও উড়েছে জাতীয় পতাকা।

এদিকে শাহবাগ গণজাগরণ মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে নিউ ইয়র্কেও শনিবার বিভিন্ন বাসা, ব্যবসা প্রতিষ্ঠান এবং গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

কর্মসূচিতে সাড়া দেয়ার জন্য প্রবাসীদেরকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্র গণজাগরণ মঞ্চের সংগঠক আকবর হায়দার কিরণ, জাকারিয়া চৌধুরী, মিনহাজ আহমেদ সাম্মু।

তারা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিকভাবে জনমত গঠন করতে সবাইকে আহ্ববান জানান।