২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণাকুণ্ডুতে জামায়াতের হামলায় পুলিশ নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হরতাল চলাকালে জামায়াত-শিবিরকর্মীদের হামলায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 02:57 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

এ সময় দুপক্ষের সংঘর্ষে ১০ পুরিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

নিহত কনস্টেবলের নাম ওমর ফারুক (৫০)।

আহত ছয় পুলিশকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হরিণাকুন্ডু শহরে পুলিশ বিজিবি টহল দিচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় হরতাল সমর্থনকারীরা মিছিল নিয়ে উপজেলা কমপ্লেক্সে হামলা চালায়।

“এ সময় পুলিশ বাধা দিতে গেলে জামায়াত-শিবিরকর্মীরা লাঠিসোটা ও রড নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান, আহত হন আরো চার পুলিশ সদস্য,” বলেন ওসি।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর বৃহস্পতিবার সারাদেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত-শিবিরকর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রোববার ও সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে তারা।  

বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনায় মঙ্গলবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতের প্রধান শরিক বিএনপি।