রাজধানীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
রাজধানীর নয়া পল্টনে এক যুবককে গলা ও হাতের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকাল ১১টার দিকে ১০১ নম্বর নয়াপল্টনের চৌধুরী মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম মো. আলমগীর হোসেন (৩২)। এলাকায় সে ‘টুন্ডা আলমগীর’ নামে পরিচিত।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, রাতে কোনো এক সময় আগমগীরকে জবাই করে হত্যা করা হয়। তার বাম হাতের রগও কাটা ছিল।
লাশটি চৌধুরী মেসের ভেতরে টিনশেড দিয়ে নির্মিত দুটি ভবনের মাঝখানের লন থেকে উদ্ধার করা হয়।
এ সময় মেসের সব কটি কক্ষই তালাবদ্ধ ছিল বলে জানান মেহেদী হাসান।
