চাঁদপুরে রেলসেতুতে আগুন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী রেলওয়ে স্টেশন এলাকার একটি সেতুতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীদের উ্দ্ধৃতি দিয়ে চাঁদপুর বড় স্টেশন রেলওয়ের সহকারি স্টেশন মাস্টার মো. মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে একদল যুবক চিতোষী রেলস্টেশন এলাকায় রেলওয়ের একটি সেতুতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান মারুফ হোসেন।
