সংখ্যালঘু নির্যাতন একাত্তরের মতো: কাদের
জামায়াত-শিবির একাত্তর সালের মতো সংখ্যালঘু ও বাঙালিদের উপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর সেতু ভবনে বৃহস্পতিবার সেতু বিভাগের কার্যক্রম স¤পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ০৬, ২০১২
মুক্তিযুদ্ধের চেতনার সকল মানুষকে একত্রিত হয়ে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
“একাত্তর সালে এ দলটি [জামায়াতে ইসলামী] যেভাবে বাঙালি ও সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন করছে, ঠিক সেইভাবে এখনো সেই একাত্তরের অত্যাচার শুরু করেছে,” বলেন কাদের।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতুর এপ্রোচ রোড এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, আগামী মে মাস থেকে এপ্রোচ রোডের কাজ পুরোদমে শুরু হবে। ইতিমধ্যে এ কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। তাছাড়া মাওয়া এলাকার তীররক্ষা বা নদী শাসনের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়কে ইতিমধ্যে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। দ্রুতই এ কাজ শুরু হবে।
