ছাগলনাইয়ায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় একই দিনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পৌরসভায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে প্রশাসন থেকে জাননো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম বলেন, এইক দিন দুই জোট সমাবেশ ও বিক্ষোভ মিছিল ডাকায় সহিংস পরিস্থিতি এড়াতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সারা দেশে তাণ্ডব শুরু করে জামায়াত-শিবিরকর্মীরা। সংঘর্সে পুলিশসহ বহু হতাহত হয়।
