চুয়াডাঙ্গায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় একজন আহত হয়েছেন।
শুক্রবার উজিরপুর এলাকায় এ হামলায় নিহত ইব্রাহিম (২২) স্থানীয় মোল্লাপাড়ার সাইদার রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
এ হামলায় আহত সোহেলকে (১৪) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা থানার ওসি আহসান হাবিব বলেন, রাত ১১টার দিকে গ্রামে ওয়াজ মাহফিল চলাকালে পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবক ইব্রাহিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। এ সময় তার সঙ্গে থাকা সোহেলকও রক্তাক্ত জখম হন।
ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের গাংপাড়ার আকালে হোসেনের ছেলে আকবর আলী (৪৫) ও জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সানোয়ার হোসেনকে (৪০) আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
