২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদরে তিতাস নদী থেকে শনিবার এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 09:24 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

নিহত প্রশান্ত সরকার (১৪) জেলা শহরের পূর্ব পাইকপাড়ার ভজন সরকারের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক  আব্দুল্লাহ বলেন, কালাইশ্রীপাড়া কারখানা ঘাটের কাছে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, বলেন তিনি।

নিহতের বড় ভাই নিখিল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, তিন দিন আগে প্রাশান্তকে তার বন্ধুরা বাসা থেকে ডেকে নিয় যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।