নোয়াখালীতে সড়কে গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা
নোয়াখালীতে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল করছে জামায়াতকর্মীরা। সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা দেয়া হচ্ছে।
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার জেলাজুড়ে জামায়াতে ইসলামীর তাণ্ডবের সময় সংঘর্ষে দুই জন নিহত হলে শনিবার আধাবেলা হরতাল ডাকা হয়।
বেগমগঞ্জের আপানিয়াতে শিবিরকর্মীরা যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশের টহল বেড়ে যাওয়ায় সড়কের অনেক স্থান থেকে পিকেটাররা সড়ে পড়ে।
নোয়াখালীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদ জানিয়েছেন, নাশকতার আশঙ্কায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৬ জনকে আটক করেছে পুলিশ।
