২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে নারায়ণগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শুক্রবার দুপুরে বিজিবির তিন প্লাটুন সদস্য নারায়ণগঞ্জ সার্কিট হাউজের অস্থায়ী ক্যাম্পে অবস্থান নেয়।

বিজিবির নারায়ণগঞ্জ অস্থায়ী ক্যাম্পের ইনর্চাজ মেজর আশিক বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে কাজ করবেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, বিজিবির সদস্যরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহলে থাকবে।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়। এর পরপরই দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় জামায়াত-শিবির কর্মীরা।

হামলা  সংঘর্ষে সারা দেশে নিহত হয় অন্তত ৩৫ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য দেশের কয়েকটি জায়গায় বিজিবি মোতায়েন করা হয়।