চট্টগ্রামে ছাত্রাবাস থেকে হাতবোমা উদ্ধার
চট্টগ্রাম কলেজের ছাত্রাবাস এলাকা থেকে ককটেল ও ছুরি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে যুদ্ধাপরাধের অভিযোগে নিষিদ্ধের দাবি ওঠা ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নিয়ন্ত্রিত এ কলেজের সোহরাওয়াদী ও শেরে বাংলা হল এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ দাশ জানান, হোস্টেল গেইটের পাশে বাগান থেকে আটটি ধারালো ছুরি, একটি ককটেল এবং বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কেউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
