২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হামলার প্রতিবাদ সাংবাদিকদের

দেশব্যাপী সাংবাদিকদের ওপর জামায়াত-শিবিরের হামলা, জাতীয় পতাকার অবমাননা ও শহীদ মিনার ভাংচুরের প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছেন সংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খুলনা,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

নগরীর প্রেসক্লাবের সামনে বুধবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে প্রেসক্লাব সভাপতি মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে সমাবেশে একাত্মতা প্রকাশ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারপার্সন লিয়াকত আলী, মহাসচিব এ কে হিরু, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এস এম হাবিব ও মো. সাহেব আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, নাগরিক ফোরাম খুলনার সভাপতি শেখ আব্দুল কাইয়ুম, কৃষক লীগ নেতা শ্যামল সিংহ রায়, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় প্রমুখ।

সমাবেশে বক্তারা দেশব্যাপী সাংবাদিকদের ওপর জামায়াত-শিবিরের হামলা এবং তাদের অপতৎপরতার বিরুদ্ধে সেচ্চার হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।