নারায়ণগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে সোমবার রাতে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
দেওয়ানবাগের কলাপাড়া গ্রামের তাওলাদ হোসেনর বাড়ী থেকে আট কেজি ২শ’ গ্রাম ওজনের এই মূর্তিটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বন্দর থানার ওসি আক্তারুজ্জামান বলেন, দেওয়ানবাগ এলাকার তাওলাদ হোসেন কিছুদিন আগে মাটি খোঁড়ার সময় কষ্টিপাথরের মুর্তিটি পেয়ে রেখে দেন। গোপন সংবাদ পেয়ে পুলিশ তা উদ্ধার করে।
