জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফরম পূরণ ৩ মার্চ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ অনলাইনে ৩ মার্চ শুরু হচ্ছে। চলবে ১৪ মার্চ পর্যন্ত।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info/201 থেকে শিক্ষার্থীরা জানতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
