২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় হামলায় ১ জন নিহত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুষ্টিয়া,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 10:21 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার রাত সাড়ে ১০টায় চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামে এ হামলায় আহত হন চার জন।

মঙ্গলবার রাতে হাসপাতালে সাহেব আলীর (৫৫) মৃত্যু হয়। তিনি গ্রামের প্রয়াত ইমান আলীর ছেলে।

কুমারখালী থানার ওসি আলী নওয়াজ সাংবাদিকদের বলেন, পূর্ব বিরোধের জের ধরে গ্রামের মোতাহার মেম্বারের সর্মথক ও আকবর মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় উভয়পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। এদের মধ্যে তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে সাহেব আলী মারা যান।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে বলে জানান ওসি।