সাভারে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
সাভারে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ইমান্দিপুর থেকে গ্রেপ্তার মো. সবুজ (১৮) সাভারের আক্রান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তিনি বরগুনার পাথরঘাটািউপজেলার আবুল বাশারের ছেলে।
সাভার মডেল থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায় ইমান্দিপুর এলাকার ভাড়া বাড়িতে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান সবুজ।
মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে এবং সবুজকে আটক করে পুলিশে দেয়।
রাতেই শিশুটির মা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।
শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আসাদুজ্জামান।
