২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে স্ত্রীর সামনে চিন্তিত কাদের মোল্লা

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি যুদ্ধাপরাধী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে শনিবার বেশ বিমর্ষ ও চিন্তিত দেখা গেছে।

আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 06:39 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

দুপুরে তার স্ত্রী সানোয়ারা জাহান ও ছেলে-মেয়ের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেন এই যুদ্ধাপরাধী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কারাকর্মকর্তা বলেন, “কারাগারে কাদের তার স্ত্রী-সন্তানদের সঙ্গে কথা বলার সময় তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। মুখে ছিল চিন্তার স্পষ্ট ছাপ।”

কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ এর কারাধ্যক্ষ সুভাষ চান্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা দেখা করতে আসেন। তারা সাক্ষাৎকার কক্ষে গ্রিলের সামনে দাঁড়িয়ে কাদের মোল্লার সঙ্গে আধাঘণ্টা  কথা বলেছেন।

স্ত্রীর সাথে তার মেয়ে আমাতুল্লাহ পারভীন ও ছেলে হাসান জামিল এবং ভাতিজা নূরুল হক ও মোস্তফাও ছিলেন।

বর্তমানে  কাদের মোল্লা ওই কারাগারের ‘৬০ সেলের’ বন্দি।

কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের পর ৭ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আবার তাকে গাজীপুরে কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ তে পাঠানো হয়।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত কাদের মোল্লা সশ্রমদ-প্রাপ্ত হওয়ায় তাকে কাাগারের বাগানে মালির কাজ দেয়া হয়েছে। কোন সশ্রমদ-প্রাপ্ত বন্দিকে কারাগারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক যোগ্যতা, সামর্থ ও দক্ষতার ওপর ভিত্তি করে কাজ  দেয়া হয়। আর আমরা তাদের বৈধ প্রাপ্যতা, আটক, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করে থাকি। এ ক্ষেত্রে ভাল আচরণ ও কাজের জন্য আসামিরা বছরে সর্বোচ্চ ৩ মাসের রেয়াত পেতে পারেন।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করতে তাকে ৪ ফেব্রুয়ারি কাশিমপুর  থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। পরদিন ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারক তাকে যাবজ্জীবন কারাদ-াদেশ প্রদান করেন।

তবে ওই দিন থেকেই এই যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে শুরু হয় গণজাগরণ, যা এরই মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়েছে।