২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনা শহরে বিজিবির টহল

রোববারের হরতালকে সামনে রেখে নেত্রকোনা শহরে বিজিবি সসদ্যরা টহল দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 06:17 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

আইনশৃংখলা রক্ষায় পুলিশকে সহায়তা দিতে ১১ নম্বার ব্যাটালিয়নের বিজিবির সদস্যদেরকে শহরে মেতায়েন করা হয়ে।

বিজিবির ১১ নম্বার ব্যাটালিয়ন নেত্রকোনার মেজর মাহবুবুর রহমান জানান, দুই প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। পর্যায়ক্রমে দুই প্লাটুন শহরে টহল দেবে। বিকাল ৪টা পয়ত্রিশ মিনিটে  ৩০ সদস্যের এক প্লাটুন পারলা এলাকার কার্যালয় থেকে শহরে টহল দিতে  বেরিয়ে গেছে।

হরতালকে সামনে রেখে নেত্কোনা শহরের আইনশৃংখলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান।

নেত্রকোনা পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, আইন শৃংখলা রক্ষায় বিজিবির সদস্যরা পুলিশকে সহায়তা দিতে বিকাল থেকে নেত্রকোনা শহরে টহল শুরু করেছে।

জেলা প্রশাসক আনিস মাহমুদ জানান, নেত্রকোনা শহরসহ জেলার  আইনশৃংখলা রক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।