২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়া সদরে শনিবার ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 10:29 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

রামরাইল বাজারে এ অভিযানে গ্রেপ্তাররা হলেন শহরের কান্দিপাড়ার রুবেল মিয়া, টেকনাফের পিয়ার আলম ও আয়েস মিয়া এবং আশুগঞ্জের ওয়াসিম মিয়া।

তাদের কাছ থেকে তিন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি মো. আবদুর রব বলেন, গোপন সংবাদ পেয়ে একটি  মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়।

এ সময় একটি পানির পাম্পের ভেতর ঢুকিয়ে পাচার করার সময় তিন হাজার ইয়াবা ট্যাবলেট আটক করা হয়।

তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে, বলেন ওসি।