খুলনায় ট্রাককে ট্রেনের ধাক্কা, নিহত ২
খুলনার ফুলতলা উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি ট্রাকে থাকা শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হন অন্তত পাঁচজন।
শনিবার যুগ্নিপাশা শেষ সীমানা এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন মাটিকাটা শ্রমিক সুশান্ত কুমার মন্ডল (৩৫) ও অজ্ঞাত পরিচয় এক শ্রমিক। দুজনই ট্রাকে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
খুলনা জিআরপি থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, শেষ সীমানা যুগ্নিপাশা এলাকায় একটি মাটিকাটা ট্রাক রেললাইন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলে সুশান্ত কুমার মন্ডলের মৃত্যু হয় এবং আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ার পর।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
