২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ১

কুমিল্লার চান্দিনায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 06:04 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মারুফ রহমান জানান, হোমনা থেকে কুমিল্লাগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের দোকানের ঢুকে পড়ে।

এ সময় ওই দোকানের সামনে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে  তার পরিচয় জানা যায়নি।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে এস আই মারুফ জানান।