সুনামগঞ্জে নির্মাণাধীন সেতুতে দুর্ঘটনা, নিহত ৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি নির্মাণাধীন সেতুর কাঠামো ভেঙে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- মোক্তার হোসেন (৩২), সুন্দর আলী (৪০) ও আবদুন নূর (২৮) তাদের সবার বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায়।
জগন্নাথপুরের ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সেতুর নির্মাণ কাজ চলার সময় হঠাৎ কাঠামোর একটি অংশ ভেঙে পড়লে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
