শেরপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ীতে দোকানের সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে।
নিহত আঁখি (১১) শহরের গড়কান্দা এলাকার এনামুল হকের মেয়ে।
বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় আঁখির ছোট ভাই রোমনসহ (৫) পাঁচ জন আহত হয়েছে। এদের মধ্যে শামীম(১২) এবং অপু (১২) নামের দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, একটি ট্রাকের চাকায় হাওয়া দেয়ার সময় ওই দোকানের সিরিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
নালিতাবাড়ী হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তাজুল ইসলাম বলেন, আঁখি ও অপুর পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এছাড়া অপুর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নালিতাবাড়ি থানার ওসি গোলাম হায়দার বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আঁখির লাশ তার পরিবারের কাছে দেয়া হয়েছে।
