খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর খিলক্ষেত বনরূপা প্রজেক্টে এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সৈকত সিমলা সুইট (২৭) খুলনার দাকোপ এলাকার বাসিন্দা। বুধবার রাত ১২টার দিকে রেল পুলিশ তার খণ্ডিত লাশ উদ্ধার করে।
কমলাপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, কয়েকজন প্রত্যক্ষদর্শী সৈকতকে ট্রেন লাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলতে দেখেছেন বলে জানিয়েছেন। তারা বলছেন, ট্রেনের ধাক্কায় সৈকত নিহত হন।
তার মামা শরিফুল ইসলাম জানান, খুলনা বিএল কলেজ থেকে অনার্স পাস করা সৈকত চাকরির ইন্টারভিউ দিতে খুলনা থেকে মঙ্গলবার রাতে ঢাকায় আসেন। বুধবার রাতেই তার খুলনায় ফিরে যাওয়ার কথা ছিল।
