২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা আটক করে গরিবদের বিতরণ

কোস্ট গার্ড সদস্যরা মঙ্গলবার ও বুধবার বিপুল পরিমাণ জটকা আটক করে পরে মাদ্রাসা, এতিম খানা ও গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 04:16 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর কোস্ট গার্ড এর একটি দল মেঘনা নদীর মোহনায় ‘এম ভি টিপু-৫’ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে ২৪০ কেজি এবং অপর একটি টহল দল বুধবার বেলা দেড়টার দিকে মাছঘাট ও আওন ঘাট সংলগ্ন এলাকা থেকে ৫২০ কেজি জাটকা আটক করে।

সেইসঙ্গে ইঞ্জিন চালিত দুটি কাঠের নৌকাও আটক করা হয়।

পরে আটক করা জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিম খানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।