২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারিধারা কূটনৈতিক পাড়া, ডিওএইচএসে ৩০০ টেলিফোন বিকল

ক্যাবল চুরি হওয়ায় ঢাকার গুলশান এক্সচেঞ্জের আওতাধীন বারিধারা কূটনৈতিক পাড়া ও ডিওএইচএস এলাকার প্রায় ৩০০ টেলিফোন সোমবার রাত থেকে বিকল হয়ে আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 12:24 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

মঙ্গলবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেডের(বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ ফের্রুয়ারি রাতে গুলশান রোড নম্বর ৭৪ ও ৭২ এর মধ্যবর্তী ম্যানহোল থেকে ১৫০ মিটার ভূগর্ভস্থ প্রাইমারি ক্যাবল কে বা কারা কেটে নিয়ে যায়। এর ফলে সংশ্লিষ্ট এলাকার টেলিফোনগুলো অকেজো হয়ে পড়েছে।

ইতোমধ্যে ক্যাবল প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। বুধবারের মধ্যে টেলিফোনগুলো পুনরায় সচল করা সম্ভব হবে বলে জানায় বিটিসিএল।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ক্যাবল চুরির ঘটনায় গুলশান থানায় একটি জিডি করা হয়েছে।