কুড়িগ্রামে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্ত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি।
গ্রেপ্তার উকিল চন্দ্র সরকার (৪৫) পশ্চিমবঙ্গের দিনহাটা মহকুমার ছেউতি গ্রামের বাসিন্দা।
সোমবার রাত ১০টায় কাশিপুর সীমান্তের ৯৪২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ থেকে উকিলকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয় বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি ফুলবাড়ীর কাশিপুর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী বলেন, ভারতীয় এই নাগরিককে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি নাসির উদ্দিন বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে উকিল সরকারকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
