২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় মাওয়ায় ফেরি চলাচল বিঘ্নিত

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে সাড়ে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 05:07 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক জানান, সোমবার রাত ২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে যানজট সৃষ্টি হয়।

এই সময় মাঝ পদ্মায় ৯টি ফেরি আটকা পড়ে।

তিনি জানান, আকস্মিক কুয়াশার তীব্রতা বেশি হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরিগুলো পদ্মায় নোঙ্গর করতে বাধ্য হয়। সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হওয়ায় যানজট কমতে শুরু করেছে।