বাকৃবি খোলার দাবিতে মানববন্ধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রণ্ট।
সোমবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টব্যাপী এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে অবিলম্বে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রণ্টের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা সহ সভাপতি অজিত দাস, সাধারণ সম্পাদক কিশোর আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান ফরিদ প্রমুখ।
গত ১৯ জানুয়ারি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক শিশু মারা যাওয়ার পর অনিদির্ষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
