সিঙ্গাপুর যাচ্ছেন খালেদা
চিকিৎসার জন্য মঙ্গলবার সিঙ্গাপুর যাচ্ছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে তিনি রওনা হবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান।
খালেদা জিয়া যাচ্ছেন সিঙ্গাপুর
চিকিৎসা শেষে আগামী ২৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন।
খালেদার সঙ্গে ব্যক্তিগত কর্মকর্তা ও পরিবারের সদস্যরাও যাচ্ছেন।
প্রেস সচিব জানান, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিরোধীদলীয় নেতা চিকিৎসা নেবেন।
চিকিৎসার জন্য গত বছরের প্রথম দিকে সিঙ্গাপুর এবং বছরের মাঝামাঝি সময়ে সৌদি আরবে গিয়েছিলেন খালেদা।
