হরতালে আশুলিয়ায় বাসে আগুন
জামায়াতে ইসলামীর ডাকা হরতাল সাভারের আশুলিয়ায় একটি গাড়িতে আগুন দিয়েছে পিকেটাররা। এছাড়া কয়েকটি যানবাহন ভাংচুরও করেছে তারা।
আশুলিয়া থানার ওসি বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আশুলিয়ায় বলিভদ্র বাসস্ট্যান্ডের কাছে তৌহিদ পরিবহনের একটি বাসে আগুন দেয় পিকেটাররা।
পরে ডিইপিজেড দমকলবাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির ভিতর ও বাহিরে বেশকিছু অংশ পুড়ে গেছে।
এছাড়া পিকেটাররা নবীনগর-কালিয়াকৈর সড়কে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।
হরতালে দূরপাল্লার যানবাহন না চললেও লেগুনা, ম্যাক্সি, রিকশাভ্যান ও মালবাহী যানবাহন চলাচল করতে দেখা গেছে।
