২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 08:45 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সোমবার ভোররাতে উপজেলার উত্তর ধর্মদা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই প্রবাসীকে গুলি এবং তার বাবা ও বোনকে পিটিয়ে আহত করে ডাকাতরা।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।

আহতরা হলেন, যুক্তরাজ্য প্রবাসী মুহিবুর রহমান(২৭), তার বাবা তৈমুছ আলী (৫৫) ও  বোন লিনা বেগম (২২)।

হাসপাতালে তৈমুছ আলী বলেন, রাত সাড়ে ৩টার দিকে ২০ থেকে ২৫ জনের সশস্ত্র ডাকাতদল তাদের বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার, এক লাখ টাকা, দুই হাজার ব্রিটিশ পাউন্ড ও মোবাইল সেটসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

তিনি বলেন, বাধা দিতে গেলে ডাকাতদল তার ছেলে মুহিবুরকে গুলি করে। এ সময় তাকে ও তার মেয়ে লিনাকে পিটিয়ে আহত করে তারা।

বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।