২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে একাত্ম হয়ে পতাকা উড়ল চট্টগ্রামে

শাহবাগের কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 11:57 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

রোববার সকাল ১০টায় নগরীর বিভিন্ন স্কুলে এই সংহতি পতাকা উত্তোলনের সময় শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, নগরীর কয়েকটি স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় ক্লাস বন্ধ ছিল, সেখানে শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই জাতীয় পতাকা তোলা হয়।

সকালে ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় শিক্ষার্থীদের পক্ষে পিংকী সাহা নামে বিবিএ’র এক ছাত্রী শপথ বাক্য পাঠ করান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ছাত্র সংসদের জিএস আশিকুন্নবী চৌধুরী।

এদিকে, কদমমোবারক এম ওয়াই স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের পর শপথ বাক্য পাঠ করানো হয়।

এছাড়া শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউটেও জাতীয় পতাকা উত্তোলন ও শপথ বাক্য পাঠ করানো হয়।

এর বাইরে চট্টগ্রাম কলেজ, সিটি বিশ্ববিদ্যালয় কলেজ, এমইএস কলেজ, সরকারি কমার্স কলেজ, সরকারি মহিলা কলেজেও জাতীয় পতাকা উত্তোলন ও শপথ পাঠ করানো হয়।