২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চম্পা হত্যা: আরো ২ আসামি গ্রেপ্তার

ফরিদপুরের স্কুলছাত্রী চম্পা হত্যা মামলার এজাহারভুক্ত আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 10:57 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদরের সিন্ধিরগঞ্জের সানারপাড় থেকে সালাম মাতুব্বর (৪৫) ও তার ছেলে বাবু মাতুব্বরকে (২৫) গ্রেপ্তার করা হয়।

রোববার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  

এ হত্যা মামলায় এ নিয়ে মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হল বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এবং কোতোয়ালি থানার এসআই আবুল খায়ের শেখ।

তিনি বলেন, গ্রেপ্তার অফর তিন জন হলেন মামলার প্রধান আসামি শামীম মন্ডল, আবুল খাঁ ও তার ভাই হাশেম খাঁ।

এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, এজাহারভুক্ত আরেক আসামি পারভীন বেগম পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের স্কুলছাত্রী জাকিয়া আক্তার ওরফে চম্পাকে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে বাড়ির আধ কিলোমিটার দূরে একটি মেহগনি গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

ওইদিনই চম্পার ভাই হাসিবুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৭/৮ জনের নামে ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা করেন।