ময়মনসিংহে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহ সদরে শনিবার জমি নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে দুই জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, বোররচর বৈঠামারিতে ওই সংঘর্ষে নিহতরা হলেন মিজানুর রহমান (৩০) ও নুরুল ইসলাম নূরল (৫০)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাজেদুল ইসলাম বলেন, একটি জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুপক্ষের একজন করে দুজন ঘটনাস্থলেই নিহত হন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
