২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি-বিএসএফ মুখোমুখি, আখাউড়া স্থলবন্দর অচল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 09:25 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

কালভার্ট নির্মাণ করা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।

বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সীমান্ত আইন ভঙ্গ করে দুদেশের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে বিএসএফ জোর করে বক্স কালভার্ট নির্মাণ করার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। এর জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

“সকাল ১০টা থেকে দুপক্ষই শক্তি বৃদ্ধি করা শুরু করেছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে,” বলেন তিনি।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সকাল ১০টায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।”