২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব হত্যার প্রতিবাদে কর্মসূচি চট্টগ্রামে

শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন করেছে চট্টগ্রামবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 09:22 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মিছিল ও মানববন্ধন করেছে ‘চেতনা- ৭১’।

সংগঠনের ব্যানারে মানব বন্ধন ও সমাবেশ হলেও এখানে যোগ দেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ।

সমাবেশে বক্তারা রাজীবের হত্যার জন্য জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেন।

মানববন্ধন শেষে একটি মিছিল জামাল খান মোড়, চেরাগী পাহাড় মোড় হয়ে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহবায়ক শরীফ চৌহান, সাংবাদিক হাসান ফেরদৌস, চৌধুরী ফরিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালী প্রমুখ।