বরিশালে জামায়াত নেতা গ্রেপ্তার
বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির বজলুর রহমান বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর পোর্ট রোড এলাকা থেকে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি নগরীর সদর রোডে ১৮ দলীয় জোটের কর্মসূচির সময় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ যে মামলা করেছে, সেই মামলায়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মহিউদ্দিন জানান।
জামায়াত নেতা বাচ্চু এই প্রথম পুলিশের হাতে গ্রেপ্তার হলেন।
