২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আদালতে ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

জামিন না পেয়ে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এজলাস ভাংচুরের ঘটনায় শুক্রবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 06:50 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

এরা হলেন, যুবদল নেতা ফারুক আহমেদ কমরেড ও মোহাম্মদ জনি এবং স্বেচ্ছাসেবক দল নেতা সুজন।

সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে শহরের মালতিনগর থেকে যুবদলের দুইজনকে এবং ফুলবাড়ী থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা বৃহস্পতিবার আদালতে ভাংচুরের ঘটনায় জড়িত ছিলো বলেও জানান ওসি।

গত ১৩ ডিসেম্বর হরতালের সময় যুবদল  ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে  যুবলীগ ,ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে কয়েকজন ছাত্রলীগের নেতা আহত হন।

ওই ঘটনায় জগলুল পাশা নামে এক ছাত্রলীগ কর্মী জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার , স্বেচ্ছাসেবকদলের সভাপতি  মেহেদী হাসান হিমু, যুবদলের সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেলসহ ৪৪ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। আসামিরা উচ্চ আদালত থেকে এ মামলায় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন পান।

বৃহস্পতিবার সকাল ১১টায় আসামিরা বগুড়া সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন করলে হাকিম আব্দুল হামিদ ৪৪ জনের মধ্যে বগুড়া জেলা যুবদল সভাপতি শিপার আল বখতিয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল, যুবদল নেতা আদিল শাহরিয়ার গোর্কি, মহরম আলী, শাহ আলমের জামিন জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

এ সময় আসামিরা কাঠগড়ার গেট ভেঙ্গে বেড়িয়ে এসে এজলাসের মধ্যে ভাংচুর এবং বিচারকদের গালাগাল শুরু করে। পরে তারা আদালত থেকে তাদের সমর্থকদের সহায়তায় পালিয়ে যাওয়ার সময়ও আদালতের ভেতরে ও বাইরে ভাঙচুর চালায়।

পরে তাদের আদালতের বাইরে থেকে গ্রেপ্তার করে পুলিশ।