২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে আবদুল করিম লোক উত্সব শুরু

বাউল শাহ আবদুল করিমের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুই দিনব্যাপী ‘শাহ আবদুল করিম লোক উত্সব’ শুরু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 04:10 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

সুনামগঞ্জের দিরাইয়ের উজানধল গ্রামে পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধর করেন সিলেট বিভাগীয় কমিশনার এমএম জিয়াউল আলম।

যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গণজাগরণ সৃষ্টিকারী প্রজন্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে।

এবারের উত্সবে দেশ-বিদেশের সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ এবং শিল্পীসহ বাউল শিষ্যরা অংশ নিচ্ছেন।

বাউলের ছেলে শাহ নূর জালাল বলেন, বাবাকে ভালবেসে এ বছরও দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত উৎসবে এসেছেন।

“সরকারের কাছে আমাদের দাবি, বাবার নামে যেন একটি বাউল একাডেমি করা হয়,” বলেন তিনি।

শনিবার দিন ও রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্সব শেষ হবে।