ঢাবিতে সরস্বতী পূজা হচ্ছে ৬২ মণ্ডপে
যথাযথ ধর্মীয় আনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে।
শুক্রবার বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজনের মধ্যে রয়েছে দেবীর আগমন, ঘট স্থাপন, পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল থেকেই উলু, কাসর, দেবী বন্দনা এবং পুরোহিতের ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজাম-পগুলো। সন্ধ্যায় আরতির সময় কাঁসা ঢোলসহ নানা বাদ্যে মুখর হয়ে উঠবে প্রতিটি ম-প।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ৬২টি ম-পে পূজা হচ্ছে। এরমধ্যে জগন্নাথ হল খেলার মাঠে রয়েছে কেন্দ্রীয় এবং বিভিন্ন বিভাগের ৫৮টি।
বাকি চারটি হচ্ছে শামসুন নাহার হল, রোকেয়া হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হলে।
প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর পূজা হয়। হাতে বীণা থাকে বলে সরস্বতীকে বীণাপাণিও বলা হয়। সাদা রাজহাঁস এই দেবীর বাহন।
ঐতিহ্য অনুযায়ী এদিন সনাতন ধর্মাবলম্বীরা পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে বিদ্যাদেবীর মন্দিরে সন্তানদের প্রথম বিদ্যার পাঠ হতেখড়ির আয়োজন করেন।
জগন্নাথ হলের পুরেহিত সাধন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মা সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী। তাই হিন্দু ধর্মাবলম্বীরা সন্তানদের প্রথম পাঠের ব্যবস্থা করেন এই দেবীর পূজাম-পে।
