মুন্সীগঞ্জে ৪০ মণ জাটকা আটক
লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে ৪০ মণ জাটকা আটক করেছে কোস্টর্গাড ও মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার ভোরে দুটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এসব ইলিশ আটক করা হয় বলে মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন।
দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী লঞ্চ দুটি হল এমভি শরীয়তপুর-৩ এবং প্রিন্সেস অফ বরিশাল-২।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, লঞ্চের ভেতর ১৪টি ঝুড়িতে রাখা ছিল এসব জাটকা।
আটকের পর সদর উপজেলা নির্বাহী কর্মর্কতা শরাবান তাহুরার উপস্থিতিতে জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
