২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন

ময়মনসিংহে একটি হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 10:37 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বৃহস্পতিবার জেলা ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন কবীর সদর উপজেলার বোরোর চরের জামাল উদ্দিন হত্যা মামলার রায়ে এই দণ্ডাদেশ দেন।

এ ছাড়াও এ মামলায় আরো নয় জনকে তিন মাস থেকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনজন ছাড়া বাকি সব আসামি এদিন আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- সদর উপজেলার বোরোরচর গ্রামের আয়নাল হক (পলাতক), আবদুল (পলাতক), রব্বানী (পলাতক), আবদুস ছোবহান, মো. হাবিবুর ররহমান ওরফে হবি ও ফজলুল হক।

এছাড়া একই এলাকার নূর উদ্দিন, আন্নেছ আলী, আব্দুল কাদির, নজরুল ইসলাম, রফিজ উদ্দিন, শফিকুল ইসলাম ওরফে শফিক, ছমির উদ্দিন, আক্কাছ আলী ওরফে ইসমাইল, মিজানুর রহমান ওরফে মিজান এদেরকে বিভিন্ন ময়োদে কারাদণ্ড দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আবুল হাসেম জানান, ২০০৭ সালের ২ জানুয়ারি জামাল উদ্দিন তার জমিতে হালচাষ করতে গেলে আসামিরা তাকে কুপিয়ে আহত করে। ওইদিন রাতেই তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

নিহতের ছেলে আমিরুল ইসলাম ২০০৭ সালের ৩ জানুয়ারি কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

আইনজীবী জানান, যাবজ্জীবন প্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরোও ছয় মাসের কারাদ- দিয়েছে আদালত।