২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ-সিলেট সড়ক যোগাযোগ বন্ধ

পরিবহন ধর্মঘটের কারণে হবিগঞ্জের অভ্যন্তরীণ নয়টি রুটসহ সিলেটের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 10:30 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

অবৈধভাবে একটি বাস আটক এবং দুটি মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এ কর্মসুচি পালন করছেন জেলা শ্রমিকরা।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপ সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার রাতে একটি বিরতিহীন বাস সিলেট থেকে হবিগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে।

হবিগঞ্জের বিচারিক হাকিম রশীদ মিলনও ওই বাসটির যাত্রী ছিলেন।

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের পানিউমদায় আসার পর ডায়নামো বিকল হয়ে বাসের সব লাইট বন্ধ হয়ে যায়। চালক শ্যামল একটি ট্রাকের পিছে পিছে ধীরগতিতে বাসটি চালিয়ে আসেন।

“এভাবে শায়েস্তাগঞ্জে পৌঁছলে বিচারক রশীদ পুলিশকে খবর দিয়ে বাসটি আটক করান এবং দুটি মামলা করান,” বলেন শফিক।

এর প্রতিবাদে শহরতলীর ২ নম্বর পুল এলাকাসহ বিভিন্ন স্থানে রাস্তায় ব্যারিকেড দিয়ে ধর্মঘট পালন করছেন বাস শ্রমিকরা।

আটক বাসটি ছেড়ে দেয়া ও মামলা প্রত্যাহার না হলে অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান শফিক।