২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যালেন্টাইন অফার আনলো টেলিটক

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) সিমের নতুন ‘একুশ থ্রি-জি প্যাকেজ’ চালু করেছে দেশের মোবাইল ফোন অপারেটর টেলিটক। নতুন প্যাকেজটির আওতায় ৯০০ টাকায় একটি থ্রি-জি সিম কিনলে আরেকটি থ্রি-জি সিম পাওয়া যাবে বিনামূল্যে।

প্রযুক্তি ডেস্ক

জায়েদ, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 06:02 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

নতুন প্যাকেজ উপলক্ষে ১২ ফেব্রুয়ারি রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভ্যালেন্টাইন প্যাকেজের বিস্তারিত জানান টেলিটকের বাজার সম্প্রসারণ বিভাগের মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান।

নতুন ‘একুশ থ্রি-জি প্যাকেজ’-এর আওতায় ৯টি এফএনএফ সুবিধা পাবেন গ্রাহক। প্যাকেজের প্রতিটি সংযোগের সঙ্গে বিনামূল্যে থাকবে ১০০ মিনিট ভয়েস কল, ৫০ মিনিট ভিডিও কল, ১ জিবি ইন্টারনেট, ৫০টি এমএমএস এবং ২০০টি এসএমএস।

এক প্রশ্নের উত্তরে খুব দ্রুততার সমঙ্গেই থ্রি-জি প্রযুক্তির ওয়াইফাই রাউটার বাংলাদেশের বাজারে আনার লক্ষ্য রয়েছে বলে জানায় টেলিটক কর্তৃপক্ষ।