চট্টগ্রামের গণসমাবেশ থেকে সন্দেহভাজন শিবিরকর্মী আটক
চট্টগ্রামের গণ জাগরণ মঞ্চ এলাকা থেকে বুধবার সন্ধ্যায় শিবির কর্মী সন্দেহে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।
আটক ইব্রাহীম খলিল (২৪) নিজেকে ইউনিলিভারের কর্মচারী বলে দাবি করেন বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামালখান প্রেসক্লাব চত্বরে গণসমাবেশের ভিডিওচিত্র ধারণের সময় সন্ধ্যায় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এর অাগে বিকালে সমাবেশের মূল কার্যক্রম শুরুর কিছু সময় আগে সেখান থেকে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা।
