২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যবিপ্রবি’র ৮ ছাত্র বহিষ্কার

দুদল ছাত্রের মারামারির ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আট ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 03:19 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

মঙ্গলবার ক্যাম্পাসে দু’দল শিক্ষার্থীর মধ্যে মারামারি হয়। বুধবার কর্তৃপক্ষ এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

এছাড়া মারামারির ঘটনা তদন্তে পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কেএম দেলোয়ার হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ফিসারিজ বিভাগের মঈন, পিএমই বিভাগের ফারুক, অন্তর, সম্রাট, লিংকন, কেমিক্যাল বিভাগের সোহান, জেনেটিকের শামীম এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের রিয়াদ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার বলেন, মেয়েঘটিত একটি ব্যাপার নিয়ে মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে রিয়াদ ও শামীমের মধ্যে ঝগড়া বাধে।

এক পর্যায়ে দু’জনের দুটি পক্ষের মারামারি শুরু হয়।

পরে প্রক্টর, শহীদ মসিউর রহমান হলের প্রভোস্ট এবং ছাত্র উপদেষ্টার সুপারিশে এই আট জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।